গতকাল (৫ই
আগস্ট)
ঐতিহাসিক
গণঅভ্যুত্থানের
মধ্য দিয়ে
আওয়ামী
লীগের ১৫
বছরের
শাসনামলের
যবনিকাপাত
হয়েছে।
আমরা গতকাল
বিকেলে
সেনাপ্রধানের
থেকে জানতে
পেরেছি
একটি
অন্তর্বর্তিকালীন
সরকার (Interim Government)
গঠনের জন্য
রাষ্ট্রপতির
সাথে
প্রধান
রাজনৈতিক
দলের
(আওয়ামী লীগ
ছাড়া)
নেতৃবৃন্দ
আলোচনায়
শীগ্রই
বসবেন।
এই
প্রবন্ধের
বিষয়বস্তু
হলো সামনের
অন্তর্বর্তিকালীন
সরকারের
সাংবিধানিক
অবস্থান।
প্রথমেই
বলে রাখা
ভালো
আওয়ামী লীগ
এর গত ১৫
বছরের
সাংবিধানিক
পরিবর্তন
এবং
পরিমার্জনের
ফলে এই
প্রস্তাবিত
অন্তর্বর্তিকালীন
সরকারকে
সংবিধানের
একটি
ব্যত্যয়
হিসেবে
পরিগণিত
করার ঝুঁকি
রয়েছে। তার
মানে এই না
যে
প্রস্তাবিত
অন্তর্বর্তিকালীন
সরকার
সাংবিধানিক
বৈধতা
হারাবে।
লেখকের মতে
কতিপয়
সাংবিধানিক
পদক্ষেপ
নিতে পারলে
প্রস্তাবিত
অন্তর্বর্তিকালীন
সরকার
সাংবিধানিকভাবে
বৈধতা
পাবে।
নিম্নে
পয়েন্টসমূহ
আলোচ্য
বিষয়ের উপর
গভীরতর
আলোকপাত
করে-